Sunday, June 18, 2017
ভারতকে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান
ভারতের ইনিংসের সবচেয়ে পরিচিত ছবি।
জয়, তাই বলে এতটা একপেশে! পাকিস্তানের বিরুদ্ধে এই একটা অভিযোগই কেবল করা যায়। চিরপ্রতিদ্বন্দ্বীদের ১৮০ হারে হারিয়ে বদলা নিয়েছে পাকিস্তান। বদলা শব্দটায় অবশ্য খোদ ভারতই আপত্তি করতে পারে। গ্রুপ পর্বের প্রতিশোধ কি আর ফাইনালে হয়? তবে এ–ও ঠিক, গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে খাদের কিনারে পৌঁছে গিয়েছিল যে পাকিস্তান, যাদের বাতিল করে দেওয়া হয়েছিল ঢের আগে; সেই তারা ভারতকে নির্দয়ভাবে গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো জিতল চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা।
প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪ উইকেটে ৩৩৮ রান তুলেছে পাকিস্তান। জবাবে ভারত অলআউট হয়ে যায় মাত্র ১৫৮ রানে। এই জয় দিয়ে ট্রেবল পূর্ণ হলো পাকিস্তানের। আইসিসির তিনটি ইভেন্ট জয়ের কীর্তি আর আছে কেবল ভারত ও শ্রীলঙ্কার।
(বিস্তারিত আসছে)
১৮ জুন ২০১৭, ২১:৫৭
Subscribe to:
Post Comments (Atom)
ঠান্ডা পানীয়তে এ কী!
যুক্তরাজ্যের সবচেয়ে বড় তিনটি কফি চেইনশপে ব্যবহার করা বরফে মল বা বিষ্ঠায় থাকা ব্যাকটেরিয়া পাওয়া গেছে। বিবিসির একটি অনুসন্ধানে এ বিষয়টি ...
-
‘কীভাবে বেঁচে গেছি, জানি না। এ রকম দুর্ঘটনা হলে মানুষ বাঁচতে পারে ভাবলে আমি বিস্মিত হচ্ছি। আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। মনে হচ্ছিল পান...
-
যুক্তরাজ্যের সবচেয়ে বড় তিনটি কফি চেইনশপে ব্যবহার করা বরফে মল বা বিষ্ঠায় থাকা ব্যাকটেরিয়া পাওয়া গেছে। বিবিসির একটি অনুসন্ধানে এ বিষয়টি ...
-
পরিত্যক্ত বাড়িতে নিয়ে দুই কিশোরীকে ধর্ষণ! কুমিল্লা নগরের শাকতলা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিয...

No comments:
Post a Comment