Wednesday, June 28, 2017

দুই হাতে বাংলাদেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন স্মিথ!



যে পারে, সে নাকি সবই পারে। ডান হাতে খেলতে পারে। বাঁ হাতে খেলতে পারে। ক্রিকেট ব্যাট দিয়ে খেলতে পারে। বেসবল দিয়েও খেলতে সমস্যা হয় না। স্টিভ স্মিথ সেটাই করে দেখালেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এক মাসেরও বেশি সময়ের জন্য ছুটিতে। বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরু হবে আগস্টে। ঘরোয়া ক্রিকেটেরও ব্যস্ততা নেই। এই ‘অফ সিজনে’ অস্ট্রেলীয় অধিনায়ক গেছেন নিউইয়র্কে। সেখানেই নিজের দুই হাতের কারিশমা দেখালেন স্মিথ।

বেসবলের দেশ যুক্তরাষ্ট্র, ক্রিকেটটা সেখানে হালে পানি পায়নি। বেসবলই সই। নেটে সেই বেসবল দিয়ে কিছু ক্লিন হিট করে দেখালেন। প্রথমে ডান হাতে। এরপর স্ট্যান্স বদলে নিয়ে বাঁ হাতে। এরই একটা ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে অনেকেই মন্তব্য করছেন, স্মিথের এই খেলা দেখে না আবার তাঁকে নিয়ে বেসবল দলগুলোর কাড়াকাড়ি শুরু হয়ে যায়!
স্মিথের বেসবল প্রেম অবশ্য নতুন নয়। ইউরোপে ছুটি কাটিয়ে তিনি আমেরিকায় গেছেনই বেসবল দেখার জন্য। বছরখানেক আগেও একবার এমন বেসবল-অভিজ্ঞতা হয়েছিল তাঁর। সেবার বোস্টন রেড সক্সের তারকা ডাস্টিন পেড্রোইয়ার কাছ থেকে সরাসরি টিপস নিয়েছিলেন।
স্মিথ কবে দেশে ফিরবেন তা জানা যায়নি। এমনিতে দেশে ক্রিকেট মাঠে অস্ট্রেলীয় শীতের প্রকোপ পড়লেও উত্তাপ কিন্তু চলছে। বেতন-ভাতা নিয়ে বোর্ড আর ক্রিকেটারদের দ্বন্দ্বের এখনো কোনো সুরাহা হয়নি। তবে এর মধ্যেই বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক দিকটা সেরে রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
১০ আগস্ট থেকে ডারউইনে সাত দিনের ক্যাম্প করবে অস্ট্রেলিয়া। ১৪ আগস্ট তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে এখানকার মারা ক্রিকেট গ্রাউন্ডে। নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে ম্যাচটি খেলবে তারা। এরপর ১৮ আগস্ট রওনা দেবে বাংলাদেশের উদ্দেশে। বাংলাদেশেও প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে তাদের। ২৭ আগস্ট ঢাকায় শুরু হবে প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট।

No comments:

Post a Comment

ঠান্ডা পানীয়তে এ কী!

যুক্তরাজ্যের সবচেয়ে বড় তিনটি কফি চেইনশপে ব্যবহার করা বরফে মল বা বিষ্ঠায়  থাকা ব্যাকটেরিয়া পাওয়া গেছে। বিবিসির একটি অনুসন্ধানে এ বিষয়টি ...