Wednesday, June 28, 2017
নিঝুম দ্বীপে বেড়াতে নিয়ে দুই ছাত্রীকে ধর্ষণ!
নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের আবাসিক হোটেলে নিয়ে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার করা এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, সোমবার ঈদের দিন বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে অভিযোগে মামলা হয়েছে। ওই দুই ছাত্রী হাতিয়ার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণি ও দশম শ্রেণিতে পড়ে। এক ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল হাতিয়া পৌরসভার মো. আরিফ (২৮) ও ছোট দেল গ্রামের মো. কামরুল ইসলামকে (২৬) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে দুই ছাত্রীকে নিঝুম দ্বীপের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা ঘটনাটি নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রে জানায়। পরে পুলিশ গিয়ে রাত একটার দিকে দুই ছাত্রীকে উদ্ধার করে এবং দুই যুবককে আটক করে। পরে এক ছাত্রীর বাবার করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার দেখানো হয়।
আজ দুই ছাত্রীর পরীক্ষা-নিরীক্ষা নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে বলে জানান ওসি আবদুল মজিদ।
Subscribe to:
Post Comments (Atom)
ঠান্ডা পানীয়তে এ কী!
যুক্তরাজ্যের সবচেয়ে বড় তিনটি কফি চেইনশপে ব্যবহার করা বরফে মল বা বিষ্ঠায় থাকা ব্যাকটেরিয়া পাওয়া গেছে। বিবিসির একটি অনুসন্ধানে এ বিষয়টি ...
-
‘কীভাবে বেঁচে গেছি, জানি না। এ রকম দুর্ঘটনা হলে মানুষ বাঁচতে পারে ভাবলে আমি বিস্মিত হচ্ছি। আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। মনে হচ্ছিল পান...
-
যুক্তরাজ্যের সবচেয়ে বড় তিনটি কফি চেইনশপে ব্যবহার করা বরফে মল বা বিষ্ঠায় থাকা ব্যাকটেরিয়া পাওয়া গেছে। বিবিসির একটি অনুসন্ধানে এ বিষয়টি ...
-
পরিত্যক্ত বাড়িতে নিয়ে দুই কিশোরীকে ধর্ষণ! কুমিল্লা নগরের শাকতলা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিয...

No comments:
Post a Comment