Sunday, June 18, 2017

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কমিটি গঠন

শিক্ষাঙ্গন












বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ২০১৭-২০১৯ সালের জন্য কার্যনির্বাহী পরিষদের নির্বাচন গত শনিবার রাজধানীর বনানীতে অবস্থিত সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন শেখ কবির হোসেন। কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিক, বেনজীর আহমেদ, কে বি এম মইন উদ্দিন চিশতি, কাজী আনিস আহমেদ, মো. সবুর খান, কাজী রফিকুল আলম, আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, এ কে এম এনামুল হক, এ কে এম নুরুল ফজল, আলাউদ্দিন আহমেদ চৌধুরী (নাসিম), এম এ মোমিন, সাদাফ সাজ সিদ্দিক, ইসতিয়াক আবেদীন, মো. রেজাউল করিম, মো. খলিলুর রহমান, কে এম আখতারুজ্জামান, চৌধুরী নাফিজ শরাফত। বিজ্ঞপ্তি

১৫ জুন ২০১৭, ০১:৩৪

ভারতকে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান














ভারতের ইনিংসের সবচেয়ে পরিচিত ছবি।

জয়, তাই বলে এতটা একপেশে! পাকিস্তানের বিরুদ্ধে এই একটা অভিযোগই কেবল করা যায়। চিরপ্রতিদ্বন্দ্বীদের ১৮০ হারে হারিয়ে বদলা নিয়েছে পাকিস্তান। বদলা শব্দটায় অবশ্য খোদ ভারতই আপত্তি করতে পারে। গ্রুপ পর্বের প্রতিশোধ কি আর ফাইনালে হয়? তবে এ–ও ঠিক, গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে খাদের কিনারে পৌঁছে গিয়েছিল যে পাকিস্তান, যাদের বাতিল করে দেওয়া হয়েছিল ঢের আগে; সেই তারা ভারতকে নির্দয়ভাবে গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো জিতল চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা।

প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪ উইকেটে ৩৩৮ রান তুলেছে পাকিস্তান। জবাবে ভারত অলআউট হয়ে যায় মাত্র ১৫৮ রানে। এই জয় দিয়ে ট্রেবল পূর্ণ হলো পাকিস্তানের। আইসিসির তিনটি ইভেন্ট জয়ের কীর্তি আর আছে কেবল ভারত ও শ্রীলঙ্কার।
(বিস্তারিত আসছে)

১৮ জুন ২০১৭, ২১:৫৭

হকিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত।

ম্যাচটার কথা কাল বিরাট কোহলির সংবাদ সম্মেলনও উঠেছিল। লন্ডনের ওভালে যখন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি ভারত, একই শহরে ঠিক ঘণ্টা তিনেকের ব্যবধানে বিশ্ব হকি লিগের সেমিফাইনালে দেখা হয়েছে দুই দেশের। তবে ওভালে শেষ হাসিটা পাকিস্তান হাসলেও অলিম্পিক পার্ক স্টেডিয়ামে হকিতে চির প্রতিদ্বন্দ্বীদের ‘গুঁড়িয়ে’ দিয়েছে ভারত! ভারত আজ ৭-১ গোলে হারিয়েছে পাকিস্তানকে।




চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান যেমন ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত গতিতে এগিয়েছে, হকি লিগে তা নয়। সেখানে তাদের দুর্দশা কাটছেই না। এই লিগে হল্যান্ডের কাছে পাকিস্তান হেরেছে ৪-০ গোলের ব্যবধানে, কানাডার কাছে হেরেছে ৬-০ গোলে। অন্য দিকে ভারতের জয়রথ চলছেই, কানাডার সঙ্গে ৩-০ গোলে জয়ের পর স্কটল্যান্ডকে হারিয়েছে ৪-১ গোলে। এরপর পাকিস্তানের সঙ্গে বড় এই জয়।
এক সময় হকিতে দুই দল মুখোমুখি হলে কখনো কখনো উত্তেজনার পারদ ক্রিকেটীয় দ্বৈরথকেও ছাড়িয়ে যেত। এখন অবশ্য হকি নিয়ে দুই দেশের সেই উন্মাদনা নেই। তবু চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়া বলে কথা।
সেখানে ভারতের এই একতরফা জয় যখন নিশ্চিত হলো, কোহলির দল তখনো ধুঁকছিল। শেষ পর্যন্ত হারল বড় ব্যবধানে। এই জয় থেকে কি সান্ত্বনা খুঁজে নেবে ভারত? নাকি ১৮০ রানের পরাজয়ের কোনো সান্ত্বনা হয় না.

১৮-জুলাই-২০১৭

ঠান্ডা পানীয়তে এ কী!

যুক্তরাজ্যের সবচেয়ে বড় তিনটি কফি চেইনশপে ব্যবহার করা বরফে মল বা বিষ্ঠায়  থাকা ব্যাকটেরিয়া পাওয়া গেছে। বিবিসির একটি অনুসন্ধানে এ বিষয়টি ...